Welcome, Guest |   Join Now   |   Sign In   |   Forget Password ?  





কম্পিউটার সোর্স নিউজ


তারিখ : ১৮-০২-২০১০ মোট পড়া হয়েছে ২৩৫২ বার  


দেশের বৃহত্তম আইটি সার্ভিস সেন্টারের উদ্ভোধন করলো
কম্পিউটার সোর্স লিমিটেড




দেশে আন্তর্জাতিক মানের সার্ভিস সুবিধার অঙ্গিকার নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি সুবিশাল পরিসরে ওয়ান স্টপ তথ্যপ্রযুক্তি সার্ভিস সেন্টারের উদ্বোধন করেছে কম্পিউটার সোর্স৷ প্রায় ৩০ হাজার বর্গফুট জুড়ে এই সার্ভিস সেন্টারের উদ্বোধন করেন কম্পিউটার সোর্সের চেয়ারপার্সন সৈয়দা মাজেদা মেহের নিগার৷ প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং ডিরেক্টর এ.এইচ.এম মাহফুজুল আরিফ৷
অনুষ্ঠানে কম্পিউটার সোর্সের সেলস্ ডিরেক্টর এ.ইউ. খান জুয়েল তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন-"কম্পিউটার সোর্সের মূল লক্ষ্য হলো মানসম্পন্ন সেবা বা পণ্য সরবরাহের মাধ্যমে ক্রেতাসাধারণের সন্তুষ্টি অর্জন করা৷ এ লক্ষ্যে কম্পিউটার সোর্স সুবিশাল পরিসরে দেশের সর্ববৃহত্‍ সার্ভিস সেন্টারের যাত্রা শুরু করেছে৷ প্রতিটি ব্র্যান্ড কিংবা পণ্যের জন্য পৃথক সার্ভিস জোন নিশ্চিত করেছে সেবার আন্তর্জাতিক মান৷"
নোটবুক কিংবা ডেস্কটপ কম্পিউটার তাত্‍ক্ষণিকভাবে পরীক্ষার জন্য আছে এক্সপেরিয়েন্স জোন, ব্রাউজিং জোন৷ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কম্পিউটার সোর্সের সকল পরিচালক ও উর্দ্ধতর কর্মকর্তাবৃন্দ৷ দিনব্যাপী অনুষ্ঠানে দেশব্যাপী তথ্যপ্রযুক্তি অঙ্গনের স্বনামধণ্য ব্যবসায়ীগণ, কর্পোরেট প্রতিষ্ঠান, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷
কম্পিউটার সোর্সের সার্ভিস সেন্টারের ঠিকানা: ব্লক # সি, বাড়ি# ৮/১৪, লালমাটিয়া, ঢাকা৷
ফোন: ৮১০০১৭২-৫, ০১৭৩০৩০৩৩২০৷

 

  Bookmark this page

Our Paper Ad / News
Published on 03-09-2010

আজাদী

Daily Star

প্রথম আলো
 

Ramadan Calendar
Download Ramadan Calendar
Sehri & Iftaar Time


Corporate Marketing Office

House: 11/B, Road: 12 (New) 31 (Old), Dhanmondi R/A, Dhaka-1209.
Tel: +880-2-8125970, 9141747

info@computersourcebd.com
 
  Powered by | CSL Media & Marketing Team Copyright 2009 - 2010 | CSL | All rights reserved